ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোমবার টিএসসিতে হাসিনা ও কাদেরের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক :

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র-অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রম পালিত হবে।

সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে।

ছাত্র-অধিকার পরিষদের এ নেতা বলেন, জাতীয় ঐকমত্যের সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথা বিলোপ করতে হবে, না হলে জনগণকে ভুগতে হবে।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়- আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোমবার টিএসসিতে হাসিনা ও কাদেরের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা

আপডেট সময় ১১:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪