ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বেনাপোলে গৃহবধূ হত্যার অভিযোগে ৪ জন আটক

আকাশ জাতীয় ডেস্ক :

বেনাপোলে কোহিনূর বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। তিনি স্থানীয় দীঘিরপাড় গ্রামের হৃদয় হোসেনের স্ত্রী। নিহতের বোন রহিমা খাতুন এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় কোহিনূর বেগমের স্বামী হৃদয় হোসেন (২৫), শ্বশুর সিরাজুল ইসলাম, শাশুড়ি শাহানা বেগম ও ননদ সাগরিকাকে আটক করেছে। কোহিনূর বেগম যশোরের শার্শা উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, গৃহবধূ কোহিনূর বেগমকে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে অত্যাচার ও লাঞ্ছিত করা হতো। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির সবাই মিলে মুখের ভেতর ওড়না ঢুকিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পাশের রুম থেকে হত্যায় ব্যবহৃত ওড়না ও বালিশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন রহিমা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বেনাপোলে গৃহবধূ হত্যার অভিযোগে ৪ জন আটক

আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪