ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

জেরুজালেমে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েল অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।ইসরায়েলের পুলিশের ভাষ্য, তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে। এতে তিন ইসরায়েলি আহত হন। এর পর বন্দুকধারীরা আল-আকসা মসজিদের দিকে পালাতে থাকেন। এ সময় ইসরায়েলি পুলিশ গুলি চালালে তাঁরা নিহত হন।

আল-জাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসটে জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।ফসটেবলেন, ‘আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল। গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর বলে স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা গেছে।গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।

পৃথক ঘটনায় শুক্রবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দেইশেহ শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক যুবক (১৮) নিহত হন। এ ঘটনায় আরো দুজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

টাইগার শ্রফের ওপর হামলা: দুই শুটারের ছবি ও মোটরসাইকেল

জেরুজালেমে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৪:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭