ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

নির্বাচন কমিশন থেকে আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।

২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেন তিনি। আজ বাফুফে পেল নতুন সভাপতি।

সালাউদ্দিনের আমলে স্বতন্ত্র থেকে ২০১২ সালে এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহ-সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

আপডেট সময় ০৭:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪