ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য তিন ফরম্যাটে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি নেতৃত্ব দেওয়ার কথা তার। তবে আর অধিনায়কত্ব করতে না চাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন শান্ত, এমন খবর দিচ্ছে ক্রিকবাজ।

ক্রিকেটভিত্তিক এই ওয়েবসাইটকে শান্ত বলেছেন, ‘দেখা যাক কী হয় (অধিনায়কত্বের ব্যাপারে), কারণ আমি সভাপতির কাছ থেকে কিছু শুনিনি এখনও।’

ক্রিকবাজ জানিয়েছে, ইতোমধ্যেই অধিনায়কত্ব না ছাড়তে শান্তকে বুঝিয়েছেন একজন বোর্ড পরিচালক। কিন্তু তিনি রাজি হননি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এখন অবধি নয়টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে জয় এনে দিয়েছেন শান্ত। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ও আছে। ৯ ওয়ানডেতেও জয় তিনটি। টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে জয় ১০টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

আপডেট সময় ০৪:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪