ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ট্রাইব্যুনালে সুবিচার প্রদান করা হবে: আসিফ নজরুল

আকাশ জাতীয় ডেস্ক :

আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে সাংবাদিকদের বিষয়ে প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবে। বিচার হবে, তবে সুবিচার হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট সরকার কী নির্মমভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল! দিনে দিনে আমরা মৃতদের নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন। চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ কেন, এ উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নেই।

পৃথিবীতেও এটি খুবই বিরল বলা চলে। সেই অপরাধের বিচার যেখানে হবে, তা পরিদর্শন করেছি। পূর্ত উপদেষ্টার সক্রিয় ভূমিকার কারণে অতিদ্রুত সংস্কার কাজ সম্পন্ন করছি। আমরা আশা করছি, ১ নভেম্বরের মধ্যে সংস্কার হওয়া ভবনে ঐতিহাসিক বিচারকাজ শুরু হওয়ার কথা।

ট্রাইব্যুনালে কয়েকজন সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সে বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন,আমাদের প্রসিকিউশন টিম আছে। এটি তো মন্ত্রণালয়ের কাজ নয়। প্রসিকিউশন টিম আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। আমরা এটুকু বলতে চাই বিচার হবে, তবে তা সুবিচার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ট্রাইব্যুনালে সুবিচার প্রদান করা হবে: আসিফ নজরুল

আপডেট সময় ১০:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪