ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

লক্ষ্মীপুরে পুকুরে গৃহবধূর মরদেহ ভেসে উঠার ঘটনায় স্বামী ও ভাসুর আটক

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরে পুকুর থেকে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তার পারিবারিক কলহের জেরে তার স্বামী তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী রাজু (২৫) ও ভাসুর বাবলুকে (২৭) গাছের সঙ্গে বেঁধে রেখে পরে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে নিহতের বাবার বাড়ীতে এ ঘটনা ঘটে।

এর আগে ভোরে ওই গ্রামের একটি পুকুর থেকে ফাতেমার মরদেহ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ফাতেমা মোহাম্মদ নগর গ্রামের মৃত সাইফুল্লাহ মওলানার মেয়ে। তাদের সংসারে রুবি নামে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত রাজু ও বাবলু একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজের বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়,

পাঁচ বছর পূর্বে ফাতেমার সঙ্গে রাজুর বিয়ে হয়। রাজু পেশায় সিএনজি অটোরিকশা চালক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিল স্বামী ও শশুর বাড়ীর লোকজন। এতে পরিবারের পক্ষ থেকে জমি বিক্রি করে ফাতেমার স্বামী রাজুকে বিদেশ পাঠানো হয়। এক মাসের মাথায় সে বিদেশ থেকে চলে আসে ফাতেমার বাবার বাড়ীতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি রাজু অন্যত্র বিয়ে করে। এনিয়ে তাদের সংসারে অশান্তি আরও বেড়ে যায়। সোমবার ভোরে ঘরের পাশের একটি পুকুরে ফাতেমার মরদেহ পাওয়া যায়। ঘরে রাজু-ফাতেমা ও তাদের মেয়ে ছিল। সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধারের পর তার গলায় আঘাতের চিহ্ন দেখেন তারা। এসময় তারা ফাতেমার স্বামীই তাকে হত্যা করে পানিতে ফেলে দেয় এমন অভিযোগ তোলে তাকে গাছের সাথে বেঁধে রাখেন। তার বাড়ীতে খবর দিলে ভাই বাবলু আসলে তাকেও বেঁধে রাখা হয়। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে পুকুরে গৃহবধূর মরদেহ ভেসে উঠার ঘটনায় স্বামী ও ভাসুর আটক

আপডেট সময় ০৭:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪