ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

শ-শ-শ্…চুপ!

অাকাশ নিউজ ডেস্ক:

কোনো বিষয়ে দ্বিমত হলে কাউকে না কাউকে যোগাযোগ করার চেষ্টা করতে হয়। মধুর সম্পর্ক গড়তে মান–অভিমান ভুলে সঙ্গীকে মিষ্টি করে ‘সরি’ বলতে দোষ কী! কথাগুলোর কোনোটা মিষ্টি, কোনোটা বা তেতো। কথায় কথায় কুরুক্ষেত্র বেধে যেতে পারে। আবার সম্পর্ক হতে পারে আরো মধুর। এর মধ্যে মৌনতা কি কোনো ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, দুজন মন খুলে কথা বললে ভুল–বোঝাবুঝি দূর হয়। যেমন: গলার স্বর, অভিব্যক্তি, অঙ্গভঙ্গি। এসব বিষয় সম্পর্ক মধুর করতে বা চিড় ধরাতে কাজ করে। কিছু সময় কথা বন্ধ করে মৌন থাকার প্রয়োজন আছে।

মনোবিদেরা বলেন, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শারীরিক ভাষা। একটা কথা মনে রাখতে হবে, অতি ভালো ভালো নয়। অনেক সময় বেশি কথার তোড়ে আসল কথা ভেসে যায়, বিক্ষিপ্ত আলোচনায় সমস্যার সমাধান পাওয়া যায় না।

বিশেষজ্ঞরা বলেন, কিছু সময় চুপ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। কোন বিষয়ে কথা বলা হবে, এর গুরুত্ব না বুঝে সব সময় কথা বলা ঠিক নয়। মনে রাখা প্রয়োজন, মৌন থাকাটাও এক ধরনের যোগাযোগ। অনেক সময় তা ঘণ্টা পেরিয়েও যেতে পারে। মনে রাখতে হবে, কাজে না দেখালে শুধু কথায় চিড়ে ভেজে না। সঙ্গীকে অনেক সময় শুধু ‘সরি’ বলে কাজ হয় না। সত্যিকারের দুঃখ পাওয়ার বিষয়টি কাজে প্রমাণ করে দেখাতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ-শ-শ্…চুপ!

আপডেট সময় ১১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭