ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পাকিস্তানের কয়লা খনিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানায় তেহরান। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের এই ভয়ঙ্কর ঘটনাকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সব দেশের সহযোগিতা প্রয়োজন।

ইরানি মুখপাত্র হামলার শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। একইসঙ্গে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জারি করা বিবৃতিতে আরো বলা হয়, ইসমাইল বাঘাই মহান আল্লাহর কাছে নিহতদের জন্য ক্ষমা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পাকিস্তানি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র হামলাকারীরা দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি ছোট ব্যক্তিগত কয়লা খনিতে ২০ জন খনি শ্রমিককে হত্যা এবং আরও সাতজনকে আহত করেছে।

শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

ওই কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পাকিস্তানের কয়লা খনিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান

আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪