ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরমান জারি করে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিন: সৌদিকে হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে আটক সব ফিলিস্তিনিদের মুক্তি দিতে দেশটির বাদশাহ ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষ্যে এক বার্তায় এ আহ্বান জানান। খবর পার্সটুডের।

তিনি বলেন, হামাস চায় সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিক। অতীতে যেমন সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান হিসেবে ছিল এখনও যাতে সেরকরমই থাকে।

রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান হামাসের এই শীর্ষ নেতা।

গত কয়েক বছর ধরে বহু ফিলিস্তিনিকে আটকে রেখেছে সৌদি আরব। এর মধ্যে হামাসের প্রভাবশালী নেতা ড. মো. আল খুদারিও রয়েছেন।

এর আগেও হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানায় হামাস।

তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। একইভাবে অন্য ফিলিস্তিনিদেরকেও আটক রাখা হয়েছে।

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ড. খুদারিসহ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দাবি করেছে। সংগঠনটি জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে যখন ড. খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে তার আগ মুহূর্তে হামাসের এ নেতা মূত্রথলির অপারেশন করান এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরমান জারি করে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিন: সৌদিকে হামাস

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২