ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

থামল দেড় মাসের যুদ্ধ, চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

আকাশ বিনোদন ডেস্ক : 

শেষ পর্যন্ত জীবনযুদ্ধে জিততে পারলেন না ভারতের বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট থেকে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে। সেখানে প্রায় দেড় মাস লড়াই চালানোর পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর।

এর আগে ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময়ে তার হার্ট অ্যাটাক হয়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কখনো কখনো তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা বিফল করে প্রয়াত হলেন এই নামজাদা শিল্পী।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতার এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, প্রতিদিনকার মতোই জিমে গিয়েছিলেন রাজু। প্রতিদিন যেমন ট্রেমমিলে দৌড়াতেন, সেদিনও তেমনই। তবে ১০ আগস্ট তিনি ট্রেডমিলে দৌড়োতে গিয়ে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, রাজুর হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর কখনোই পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি তার।

নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন ভারতের সাধারণ মানুষের মধ্যে। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তার যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশি কিছু সিনেমা এবং ছোটপর্দার অনুষ্ঠানেও। ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।

এ সবের বাইরেও রাজু ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান। তার মৃত্যুতে শোকে বিহ্বল ভারতের গোটা বিনোদন জগৎ। এরইমধ্যে ছোট ও বড়পর্দার বহু তারকা রাজুর মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

থামল দেড় মাসের যুদ্ধ, চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

আপডেট সময় ০৫:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২