ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

‘সবাইকে রাজনীতি সচেতন হতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সবাইকে রাজনীতি করতে হবে তা নয়, কিন্তু রাজনীতি সচেতন হতে হবে। কেননা দেশটা আমাদের। দেশের কল্যাণে অবদান রাখতে গেলে সংবিধান নিয়ে আমাদের ভালোভাবে জানাশোনা থাকতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে, দেশপ্রেমকে জাগ্রত রাখতে হবে।’

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশে অনেক সংগঠন মানুষের জন্য কাজ করে। তাদের সবার কাছেই আমি একটা কথা বলি। আমাদের আশপাশে বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন। সকলের আয় সমান না। ফলে, সবার জীবনধারার মধ্যে আমরা একই সুযোগ-সুবিধার সুষম বণ্টন দেখিনি। কাজেই, তাদের সুযোগের সুষম বণ্টনের বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজ পুরো বিশ্বকে ব্যাপক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সেখানে আমাদের দেশের যুব-সমাজ কি করতে পারে, আমাদের সেটি নির্ধারণ করতে হবে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতন করতে হবে। আমরা যদি অঞ্চলভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। পাশাপাশি সামাজিক বনায়ন বৃদ্ধি করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সবাইকে রাজনীতি সচেতন হতে হবে’

আপডেট সময় ০৬:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২