ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

মসজিদুল হারামে তিলাওয়াত ও আজান শোনা যাবে রোবটে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মক্কার গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। এরই অংশ হিসেবে মসজিদে শুরু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার। ইতোমধ্যে রোবটের সাহায্যে জমজমের পানি বিতরণ ও প্রয়োজনীয় প্রশ্নোত্তর সেবা দেওয়া হচ্ছে। এখন পবিত্র কোরআন তিলাওয়াত, খুতবা ও আজান শুনতে রোবট চালু করা হয়েছে।

গত শুক্রবার ডিজিটাল ট্রান্সফরর্মেশনের অংশ হিসেবে রোবটে তিলাওয়াত শোনার কার্যক্রমটি উদ্বোধন করেন শায়খ আবদুর রহমান আল সুদাইস।

রোবটের মাধ্যমে মসজিদুল হারামে ইমাম ও মুয়াজ্জিনদের তিলাওয়াত ও আজান শুনতে পাবেন মুসল্লিরা। রোবটটি দুইভাবে সেবা দেবে। ১. ব্যবহারকারী চাইলে স্ক্রিনে যেকোনো বিষয়ের বারকোড বের করে ব্যক্তিগত মোবাইলে তা ধারণ করতে পারবে। ২. ভয়েসের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সম্পর্কে সরাসরি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ইমামদের সাপ্তাহিক রুটিন ও জুমাবিষয়ক বিভিন্ন তথ্যও পাওয়া যাবে।

এর আগে কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে অত্যাধুনিক রোবটের মাধ্যমে জমজম পানি বিতরণ শুরু করা হয়। তাছাড়া পবিত্র মসজিদুল হারামকে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করা হয়, যা একাধারে পাঁচ-আট ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করবে। সেইসঙ্গে অত্যাধুনিক রোবটের মাধ্যমে মুসল্লিদের ওমরাহ ও ইসলামবিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

মসজিদুল হারামে তিলাওয়াত ও আজান শোনা যাবে রোবটে

আপডেট সময় ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২