ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন

সাজানো নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে ইসি : জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যেন সাজানো নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইভিএমের বিরোধিতা করেছে। কিন্তু নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

আজ বুধবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ মনে করে, ইভিএম হচ্ছে কারচুপির মেশিন। আবার নির্বাচন কমিশন সম্প্রতি বলছে, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়। তাই নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ কথা বলতে পারছে না। কোনো দাবিতে আন্দোলন হলে পুলিশ ও প্রতিপক্ষরা তাতে হামলা চালাচ্ছে। এমন বাস্তবতায় নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। যেখানে সরকারের ৯০ ভাগ প্রভাব রয়েছে, তাই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি

সাজানো নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে ইসি : জি এম কাদের

আপডেট সময় ০৬:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২