ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের সেনাদের সঙ্গে আয়োজিত মহড়া দেখতে হাজির পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সেনাদের নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। এই মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিয়েছেন। মঙ্গলবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

গত ১ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) নামে বিশাল সামরিক মহড়া শুরু করে রাশিয়া। এই মহড়ায় চীন ছাড়াও ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া এবং সিরিয়ার সেনারা অংশ নিয়েছে।

রাশিয়া ও চীন এমন এক সময় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যখন, ইউক্রেন ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার পুতিন সার্গেভস্কি সামরিক রেঞ্জে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সামরিক প্রধান ভেলেরি গেরিসিমাভের সঙ্গে উপস্থিত ছিলেন। সামরিক মহড়ার শেষ পর্ব পর্যবেক্ষণ করবেন তিনি।

রাশিয়ার এই মহড়া আগামীকাল বুধবার শেষ হবে। এতে ৫০ হাজার সেনা ছাড়াও ৫ হাজার ইউনিট সামরিক সরঞ্জাম, ১৪০টি যুদ্ধবিমান এবং ৬০টি যুদ্ধজাহাজ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধে থাকা সত্ত্বেও রাশিয়া এখনো বিশাল সেনা সমাবেশের সক্ষমতা রাখে সেটা প্রদর্শনের জন্যই মস্কোর এই মহড়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের সেনাদের সঙ্গে আয়োজিত মহড়া দেখতে হাজির পুতিন

আপডেট সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২