ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর রাজকীয় ক্ষমাপ্রার্থনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাজকীয় ক্ষমাপ্রার্থনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) নামে পরিচিত রাষ্ট্রীয় তহবিলের কয়েকশ কোটি ডলার দুর্নীতির মামলায় তার ১২ বছরের কারাদণ্ড বহাল রাখে।

মালয়েশিয়ার সংবিধান অনুসারে, কোনো আইনপ্রণেতার এক বছরের অধিক কারাদণ্ড হলে ১৪ দিনের মধ্যে তিনি রাজকীয় ক্ষমাপ্রার্থনা না করলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্যপদ বাতিল হবে।

মালয়েশিয়ার সংসদ স্পিকার আজহার আজিজান জানিয়েছেন, ক্ষমাপ্রার্থনার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নাজিব রাজাক আইনপ্রণেতা থাকবেন। প্রার্থনা বাতিল হলে সংসদ সদস্য পদ হারাবেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার রাজাসহ রাজকীয় ক্ষমাপ্রার্থনা বোর্ডের সদস্যরা নাজিবের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত নিতে বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শও নেওয়া হবে।

সম্প্রতি মালয়েশিয়ার আরেক সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ এক বিবৃতিতে বলেন, ‘কারাদণ্ড হওয়ার পর নাজিবের ক্ষেত্রে যে বিষয় দেখা যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

সুপ্রিম কোর্টের রায়ের আগে নাজিবের সমর্থকরা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে একটি আবেদন করেন।

নাজিবকে মালয়েশিয়ার রাজপরিবারের ঘনিষ্ঠ মনে করা হয়। মে মাসে নাজিবের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাজার সঙ্গে তাকে ঈদ উদ্যাপনে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর রাজকীয় ক্ষমাপ্রার্থনা

আপডেট সময় ০৫:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২