ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় রাশিয়া: জেলেনস্কি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩ সেপটেম্বর) জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত ভাষণে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া অভাব তৈরি করে ও রাজনৈতিক বিশৃঙ্খলা ঘটিয়ে আক্রমণ করার চেষ্টা করছে।

জেলেনস্কির ভাষণের কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ইউরোপে বন্ধ হওয়া গ্যাস পরিকল্পনা অনুযায়ী তারা চালু করতে পারবে না। রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ জার্মানিতে গ্যাসের লাইন বন্ধ রেখেছে। সংস্থাটি শনিবার জানায়, তারা অনির্দিষ্টকালের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

ইউরোপের অভিযোগ, রাশিয়া তাদের ব্ল্যাকমেল করতে গ্যাস বন্ধ করে রেখেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউরোপে জ্বালানির দাম বেড়েছে। আসছে শীতে গ্যাস সংকট হলে ইউরোপ বিপাকে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সংকট সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায় ইউরোপের সরকারেরা তা নিয়ে ভাবছে।

রাশিয়া গ্যাস ছাড়া ইউরোপীয় ইউনিয়ন চলার জন্য ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছে রাজনৈতিক জোটটির অর্থনীতি কমিশনার পাওলো জেন্টিলোনি। একটি অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের তিনি এমনটি বলেন।

পাওলো জেন্টিলোনি বলেন, রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এর চরম ব্যবহার প্রতিহত করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আমরা পুতিনের সিদ্ধান্তে ভীত নই। আমরা রাশিয়ানদের আমাদের চুক্তিতে সম্মান করতে বলছি। কিন্তু যদি তারা তা না করে, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউরোপিয়ানদের জীবন ধ্বংস করতে চায় রাশিয়া: জেলেনস্কি

আপডেট সময় ০৯:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২