ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘরের কাছে রোববার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইরাসের গাড়ি একটি সড়ক বিভাজসে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে পালঘর জেলার পুলিশ সুপার বালাসাহেব পাতিল বলেন, দুপুর সোয়া তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। সাইরাস আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিলেন। পথে সূর্য নদীর উপর একটি সেতুতে দুর্ঘটনাটি ঘটে।

সাইরাসের সঙ্গে গাড়িতে আরও দু’জন ছিলেন। তাদের উদ্ধার করে গুজরাতের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তার বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছয় বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তার হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় ০৯:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২