ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘হাসপাতাল থেকে পড়ে’ রুশ জ্বালানি সংস্থার প্রধানের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার বেসরকারি জ্বালানি সংস্থা লুকওয়েলের প্রধান রাভিল ম্যাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লুকওয়েলের পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সংস্থাটি বলছে, ৬৭ বছর বয়সী রাভিল ম্যাগানভ গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন।

রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন রাভিল ম্যাগানভ । সেখানেই জানালা থেকে পড়ে তার মৃত্যু হয়। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, কীভাবে রাভিল মারা গেলেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

রুশ বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের ছয় তলার জানালা থেকে পড়ে আত্মহত্যা করেছেন রাভিল ম্যাগানভ।

রাশিয়া ইউক্রেন হামলার পরই এই যুদ্ধ দ্রুত থামানো আহ্বান জানিয়েছিল জ্বালানি সংস্থা লুকওয়েল।

ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে সংস্থাটির প্রেসিডেন্ট ভ্যাগিত আলেকপেরভের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেয়। পরে গত এপ্রিলে তিনি পদত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘হাসপাতাল থেকে পড়ে’ রুশ জ্বালানি সংস্থার প্রধানের মৃত্যু

আপডেট সময় ০৫:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২