ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মৌসুমী

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

বুধবার দুপুর সাড়ে ১১টায় চার সন্তানের জন্ম দেন প্রসূতি মৌসুমী বেগম। তিনি জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। এর মধ্যে তিন জন ছেলে ও এক জন মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে কোনো সন্তান হয়নি। অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ২০ আগস্ট থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে বুধবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচার মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আর হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ড ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন মা।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় ওই স্বামী-স্ত্রী আমাদের কাছে পরামর্শ নেন। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হন। নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। মৌসুমী বেগম ও তার সন্তানরা সুস্থ রয়েছেন। এই প্রথম দিনাজপুরে একসঙ্গে চারটি সন্তানের জন্ম হয়।

নবজাতকদের পিতা শরিফুল ইসলাম বলেন, বিয়ের এক বছর পর একটি সন্তান হয়েছিল আামাদের। কিন্তু জন্মের পর পরই সে মারা যায়। এরপর আর বাচ্চা হয়নি। এখন আল্লাহ আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন। আমরা অনেক খুশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মৌসুমী

আপডেট সময় ০৮:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২