ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃহস্পতিবার নয়, শুক্র-শনিবারই সাপ্তাহিক ছুটি থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি অফিসের সময় সাময়িক পরিবর্তন করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাপ্তাহিক ছুটি বৃহস্পতি-শুক্রবার ছুটি না রেখে শুক্র-শনিবারই থাকছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় একথা জানান শিক্ষামন্ত্রী।

ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুক্র-শনিবারের বদলে বৃহস্পতি-শুক্রবার কেন করা হচ্ছে না জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় থাকেন না। সে ক্ষেত্রে শিক্ষার্থীর ছুটির দিনে বাবা মাকে কাছে পায় না। আমাদের বেশির ভাগই নিউক্লিয়াস ফ্যামিলি। তাই সন্তানকে বাসায় দেখারও কেউ থাকে না। তাই এটি আমাদের বিবেচনায় থাকলেও সেটি বাতিল করে শুক্রবার-শনিবার ছুটি করা হয়েছে।‘

শিক্ষামন্ত্রী বলেন, চলমান সংকটের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছে। এ সংকট কেটে গেলে সেটি আবার পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুইদিন কার্যকর করার কথা ছিল। সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। আলোচনায় অংশ নেন ইরাবের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক শিক্ষার রিপোর্টার রুম্মান তূর্য, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দৈনিক আমাদের বার্তার রিপোর্টার মুরাদ মজুমদার, আইসিটি সম্পাদক ও দৈনিক আমাদের বার্তার এনামুল হক প্রিন্স, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ, আবদুল হাই তুহিনসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃহস্পতিবার নয়, শুক্র-শনিবারই সাপ্তাহিক ছুটি থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২