ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি! বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প

গোল করতে ভুলে গেলেন রোনালদো?

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদো কি গোল করতে ভুলে গেছেন? অবস্থাদৃষ্টে তো তা-ই মনে হচ্ছে। লিগে তিনটি ম্যাচ খেলে ফেললেন, এখনো গোল পাননি। লিগে এমন বাজে শুরু নিজের ক্যারিয়ারে আর কখনোই দেখেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। তিনি তো গোলসংখ্যায় রিয়ালের অবিসংবাদিত সম্রাট—তিন ম্যাচে তাঁর গোল না পাওয়াটা সবার জন্য একটু অস্বস্তিরই। রোনালদোর নিজের শরীরী ভাষাতেও এই অস্বস্তির ছাপটা স্পষ্ট।

২০১০-১১ মৌসুমে প্রথম গোল করতে ২৫৫ মিনিট সময় নিয়েছিলেন রোনালদো। এত দিন পর্যন্ত এটিই ছিল তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ। ২০১৬-১৭ মৌসুমে তো ৬ মিনিটের মাথাতেই গোলে পেয়েছিলেন। কে জানত, গেল মৌসুমে রিয়ালকে লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর এবারই নিজের প্রথম গোলের জন্য এতটা অপেক্ষা করতে হবে রোনালদোকে।
স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রেফারিকে ধাক্কা দেওয়ার দায়ে লিগের প্রথম ৪ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। এরপর এক–এক করে খেলেছেন রিয়াল বেতিস, আলাভেজ ও এসপানিওলের বিপক্ষে ম্যাচগুলো। এর মধ্যে দুটিতে জয় পেলেও রিয়েল বেতিসের বিপক্ষে হেরেছিল লস ব্লাঙ্কোরা। সূত্র: মার্কা

এক নজরে দেখা যাক প্রথম গোল করতে গত মৌসুমগুলোয় কত সময় নিয়েছিলেন রোনালদো

মৌসুম সময়
২০০৯/১০ ৩৪ মিনিট
২০১০/১১ ২৫৫ মিনিট
২০১১/১২ ২৩ মিনিট
২০১২/১৩ ২০৫ মিনিট
২০১৩/১৪ ২২৪ মিনিট
২০১৪/১৫ ৮৯ মিনিট
২০১৫/১৬ ১৮৬ মিনিট
২০১৬/১৭ ৬ মিনিট
Tag :
আপলোডকারীর তথ্য

নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

গোল করতে ভুলে গেলেন রোনালদো?

আপডেট সময় ০৮:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭