ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মূল্যবৃদ্ধির জন্য পুতিনকে দায়ী করলেন বরিস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী দেশটিতে জীবন যাত্রার মান কমে যাওয়া এবং মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভে দেখা করার পর এমন মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যে জ্বালানিসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সমালোচনায় পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

এ ব্যাপারে বরিস জনসন বলেন, আমি এসেছি যুক্তরাজ্য থেকে, যেখানে আমরা মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করছি, যা জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে হয়েছে; এ সব কিছু হয়েছে পুতিনের যুদ্ধের কারণে।

তিনি আরও বলেন, এবং আমরা জানি পুতিনের (যুদ্ধের) মূল্যের আমরা দিচ্ছি জ্বালানির মূল্যবৃদ্ধির মাধ্যমে। কিন্তু ইউক্রেনীয়রা তাদের রক্ত দিয়ে এ মূল্য দিচ্ছে।

এদিকে গত বছর যখন বিশ্বের বেশিরভাগ দেশ করোনার লকডাউন ওঠিয়ে দিতে শুরু করে তখন থেকে গ্যাসের চাহিদা ফের বেড়ে যায় এবং সঙ্গে দামও বাড়তে থাকে।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর জ্বালানির মূল্য রকেট গতিতে বাড়তে থাকে। যুক্তরাজ্যে এ বছর এখন পর্যন্ত জ্বালানির মূল্য ৫৪ ভাগ বৃদ্ধি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মূল্যবৃদ্ধির জন্য পুতিনকে দায়ী করলেন বরিস

আপডেট সময় ০৬:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২