ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসএলের তৃতীয় আসরের জন্য বিদেশী খেলোয়াড়দের চুক্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের জন্য সাত বিদেশী খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৮ সালে অনুষ্ঠিত হবে পিএসএলের তৃতীয় আসর। পিসিবি প্রধান নাজাম শেঠিও নিজ টুইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছেন। তবে খেলোয়াড়রা কোন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তা জানায়নি পিসিবি।
নিজ টুইটারে শেঠি বলেন, ‘খুবই ভালো খবর। পিএসএলের জন্য আরও কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ হলো দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, মিচেল জনসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস।’
এছাড়া পিএসএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানে জন্মগ্রহন করা দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির পিএসএলের আগামী আসরে অংশ নিবেন।’
সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিলো। তবে গেল আসরে শুধুমাত্র ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ঐ ফাইনালে বিদেশী খেলোয়াড়দের সন্তুষ্টি দেখে টুর্নামেন্টের তৃতীয় আসরের বেশির ভাগ ম্যাচ পাকিস্তানের মাটিতে করার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো পিএসএল কর্তৃপক্ষ।
আর সম্প্রতি বিশ্ব একাদশের সাথে নিজেদের মাটিতে তিনটি টি২০ ম্যাচেও অংশ নেয় পাকিস্তান। তাই আগামী আসরে পিএসএলের বেশিরভাগ ম্যাচ যে পাকিস্তানের মাটিতে গড়াবে তা বলার অপেক্ষা রাখে না। খুব শিগগিরই পিএসএলের সূচিও ঘোষণা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

পিএসএলের তৃতীয় আসরের জন্য বিদেশী খেলোয়াড়দের চুক্তি

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭