ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দেন বাইডেন।

একটি বিবৃতিতে বাইডেনের পক্ষ থেকে বলা হয়, আমি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে পেরে গর্বিত। নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে ইউক্রেনে প্রায় ২৯৮ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ওই বিবৃতিতে আরও বলেন, ইউক্রেন যাতে দীর্ঘমেয়াদে আত্মরক্ষা চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্যই এই সহয়তা দেওয়া হবে। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেমসহ বিভিন্ন অস্ত্র থাকবে।

ওই বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের প্রশংসা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ এবং প্রতিদিন আমরা ইউক্রেনের জনগণের পাশে আছি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) অধীনে অস্ত্রগুলো ইউরোপে আসতে কয়েক মাস সময় লাগতে পারে। কারণ, কোম্পানিগুলোকে এসব অস্ত্র কিনতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন অস্ত্র এ চালানে থাকবে, তাতে পরিবর্তন আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এ যুদ্ধ প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দীর্ঘমেয়াদি লড়াইয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২