ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন সংঘাতের অবসান চান না পশ্চিমারা: তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেন সংঘাতের অবসান চায় না পশ্চিমাবিশ্ব। তারা এই সংঘাত প্রলম্বিত করতে চায়। খাদ্যশস্য রপ্তানি চুক্তিও ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তারা।

 পশ্চিমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছে তুরস্ক। খরব আরটির।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এর পর প্রায় ছয় মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে সংঘাত দীর্ঘতর হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের প্রত্যক্ষ সামরিক সহযোগিতাকে দায়ী করছেন বিশ্লেষকদের অনেকেই।

চলমান সংঘাত নিরসনে শুরু থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। দেশটির নেতাদের প্রচেষ্টায় ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংঘাতের অবসান না হলেও জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি চুক্তি হয়েছে।

এখন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা। সেই লক্ষ্যেই দিন-রাত দৌড়াচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও তার কর্মকর্তারা।

রাশিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেন অভিযানে ইতি টানার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে।

তবে পশ্চিমারা এ সংঘাতের অবসান দেখতে চান না বলে অভিযোগ করেছে আঙ্কারা। ইউক্রেন সংঘাত নিয়ে মঙ্গলবার রাজধানী আঙ্কারায় স্থানীয় গণমাধ্যমকে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বলেন, ‘ইউক্রেন সংঘাত অবসানের কোনো আগ্রহই নেই বেশ কিছু পশ্চিমা দেশের।’

হেবার গ্লোবালকে দেওয়া ওই সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধ প্রলম্বিত করতে চাইছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এর মধ্যে ন্যাটোর কয়েকটি সদস্য দেশও রয়েছে।’ সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি চুক্তি ভেস্তে দেওয়ার অভিযোগ করেছেন কাভুসোগলু। বলেন, ‘এমন দেশও রয়েছে, যারা খাদ্যশস্য চুক্তি ভেস্তে দিতে চাইছে।’

যুদ্ধের কারণে আটকে থাকা ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানির জন্য তিনটি ইউক্রেনীয় বন্দর পুনরায় চালু করতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন সংঘাতের অবসান চান না পশ্চিমারা: তুরস্ক

আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২