ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬১ জেলা পরিষদে ১৭ অক্টোবর ইভিএমে ভোট

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের ৬১ জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। আজ মঙ্গলবার এই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর।

২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট নেওয়া হবে ১৭ অক্টোবর। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে দেশে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।

পাঁচ বছরের মেয়াদ শেষে গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর ১০ দিন পর ২৭ এপ্রিল সরকার জেলা পরিষদে সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

ওই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে জানান, নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করে। ফলে সব কটিতে চেয়ারম্যান হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলার চেয়ারম্যান হন। ১৩ জেলায় স্বতন্ত্র হিসেবে যারা জয়ী হন তারাও আওয়ামী লীগের নেতা।

এ ছাড়া ২১ জেলায় আওয়ামী লীগের নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরবর্তী সময়ে আরও দুই জেলায় ভোট হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬১ জেলা পরিষদে ১৭ অক্টোবর ইভিএমে ভোট

আপডেট সময় ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২