ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাবও (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে। উনিও নির্দেশনা দিয়েছেন, সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ কবে কবে? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটি উনি (শিক্ষামন্ত্রী) ঘোষণা দেবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে।

সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কবে থেকে কার্যকর হবে? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটা সার্কুলার জারি করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে অফিস সময় নতুন করে নির্ধোরণ করা হয়েছে। সকাল ৯টা-৫টার পরিবর্তে ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় ০৫:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২