ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত তিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন।

নিউ জার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানায়, হতাহতরা একটি পিচে ছিলেন, তার সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মৃত্যু হয়। আর পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়।

নিহতরা হলেন- বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)।

আর আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।

নিহত শাহরিয়ারের বাড়ি সিলেট এবং শাকিলের বাড়ি পাবনা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, হতাহত তরুণরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে। ৫ বন্ধু মিলে একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত তিন

আপডেট সময় ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২