ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

কপাল ও চোখের নিচে ভাঁজ পড়লে আপনার করনীয়

অাকাশ নিউজ ডেস্ক:

সবাই তরুণ বা যৌবনদীপ্ত থাকতে চায়- এটা স্বাভাবিক; কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে কুঞ্চন বা বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। একে বলা হয় ক্রোফিট বলিরেখা বা চোখের কোনে ভাঁজ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইরের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে, যা ভাঁজের জন্য কিছুটা দায়ী।

তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান, পরিবেশ দূষণ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, অত্যধিক ভেজাল খাবার ত্বকে ভাঁজ সৃষ্টি করে।

কপাল ও চোখের নিচে ভাঁজ পড়ায় করণীয়

* মুখমণ্ডলে বয়সের ভাঁজ বিশেষ করে চোখের কোনের কুঞ্চনরেখা দূর করতে প্রথমেই মানসিক চিন্তামুক্ত থাকতে হবে।

* ত্বকের ক্ষয়রোধ করতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার ও ফলমূল খেতে হবে।

* এর জন্য খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই, বি-৩ সমৃদ্ধ খাবার রাখতে হবে।

* প্রতিদিন নিয়ম করে শাকসবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে হবে।

* কারণে-অকারণে কপাল কুঁচকানো বাদ দিতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকতে হবে।

* বর্তমানে ত্বকের ভাঁজের চিকিৎসায় রেটিনয়েড ক্রিম, বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিং, ফিলারসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

* তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে শোকের ছায়া: কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর

কপাল ও চোখের নিচে ভাঁজ পড়লে আপনার করনীয়

আপডেট সময় ০২:৫৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭