ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দামাল’ ট্রেলারে মুক্তিযুদ্ধ ও ফুটবলের লড়াই

আকাশ বিনোদন ডেস্ক : 

নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ ও খেলার মাঠের লড়াই।

মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্রেলারে দেখানো হয় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা-নির্যাতন, অন্যদিকে একদল যুবক ফুটবল টিম গঠন করে লড়ছেন দেশের জন্য। ফুটবল খেলা থেকে তাদের অর্জিত অর্থ ব্যয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য।

চমৎকারভাবে এই দুইটি বিষয়কে পর্দায় তুলে ধরছেন নির্মাতা রায়হান রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।

‘দামাল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দামাল’ ট্রেলারে মুক্তিযুদ্ধ ও ফুটবলের লড়াই

আপডেট সময় ১০:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২