ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

গুচ্ছ ভর্তির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলে ৪৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী ৩০ এর বেশি নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন।

৩০ নম্বর এর কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৭ হাজার ৩৫১ জন শিক্ষার্থী। এতে ৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবং ৪৩ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুচ্ছ ভর্তির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় ০৮:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২