ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর, অস্ত্র উদ্ধার, পুলিশের লাঠিপেটা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া, অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে।

পরে জেলা শিল্পকলা ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে বাগবিতণ্ডার একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন নেতারা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিশাত হাসান প্রিন্স ও তাদের কর্মী ও সমর্থকরা জেলা শিল্পকলা একাডেমিতে এলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা শিল্পকলা একাডেমিতে সূত্রপাত হলেও তা মুহূর্তেই জেলা শহর উত্তপ্ত হয়ে পড়ে। ছাত্রলীগের একটা অংশ রামদা ছেনাসহ বরগুনা শহরের লঞ্চঘাট চত্বর দখলে নেয়।

বরগুনা জেলা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ দুই পক্ষকে শান্ত করার পদক্ষেপ নিলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমানের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাঠিচার্জ করে। পরে শিল্পকলা ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এর আগে ২৪ জুলাই জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলে নতুন কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।

বরগুনা সদর থানার এক ঝাঁক পুলিশ লঞ্চঘাটে হানা দিয়ে আগত ছাত্রলীগ নেতাকর্মীদেরকে তাড়িয়ে দেয় এবং বেশ কিছু রামদা ছেনাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। শহরে পুলিশি টহল ব্যবস্থা জোরদার রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর, অস্ত্র উদ্ধার, পুলিশের লাঠিপেটা

আপডেট সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২