ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

আ.লীগ নেতার শরীরে এসিড নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন ও তার ভাইয়ের শরীরে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত নাজির হোসেনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (০৬ আগস্ট) বিকেল ৩টায় সাভারের শ্যামলাসি কলাতিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

দগ্ধ নাজির হোসেন সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া দগ্ধ অন্যজন তার ভাই সেলিম হোসেন।

অভিযুক্তরা হলেন- আসলাম (৩৫), আশরাফ (৩৮), মামুন (৩৯), সোলেমান (২৭), এনামুল, (৪৬) রায়হান (৪০) ও আশিক (২৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজ বিকেলে শ্যামলাসি কলাতিয়াপাড়া আওয়ামী লীগ নেতা নাজির হোসেন ও তার ভাই সেলিম বসে ছিলেন। এ সময় একটি বোতল থেকে নাজিরের উদ্দেশ্যে এসিড নিক্ষেপ করা হয়। এতে নাজিরের ডান চোখসহ শরীরের এক অংশ ঝলসে গেছে। এছাড়া সেলিমের হাতও এসিডে দগ্ধ হয়। পরে নাজিরকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভার্কুতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। দগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার শরীরে এসিড নিক্ষেপ

আপডেট সময় ১১:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২