ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালোবেসে বিয়ে, মেনে না নেয়ায় ফেসবুক লাইভে বিষপান

আকাশ জাতীয় ডেস্ক: 

ভালোবেসে বিয়ে করায় স্বজনরা মেনে না নেয়ায় ফেসবুকে লাইভে এসে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী স্বামী-স্ত্রী হলেন, আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার ফরহাদ আহমেদ ভূঁইয়ার ছেলে সাজ্জাদ ভূঁইয়া বিজয় ও তার স্ত্রী নুরুন্নাহার সামিয়া। সামিয়া বলরামপুর এলাকার ব্যবসায়ী মাসুদুর রহমানের মেয়ে।

বিজয়ের বাবা ফরহাদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমার ছেলে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামিয়ার। পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করেন। সামিয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি মেনে নেননি তার পরিবারের লোকজন। এ নিয়ে বিজয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তারা। ওই মামলায় বেশ কিছুদিন জেল খাটেন বিজয়। এরপর আদালতে বিজয়ের সঙ্গে পালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেন সামিয়া। পরে বিজয়কে জামিন দিয়ে সামিয়াকে তার বাবার কাছে হস্তান্তর করেন আদালত।

এদিকে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন সামিয়ার পরিবারের লোকজন। নির্যাতন সইতে না পেরে রবিবার বিজয়ের কাছে চলে আসেন সামিয়া। এ ঘটনার পর মেয়েকে ফোন করে বিভিন্ন ভয়ভীতি দেখায় সামিয়ার পরিবার। গতকাল সোমবার রাতে ফেসবুকে লাইভে এসে বিস্তারিত ঘটনা তুলে ধরে স্বামী-স্ত্রী বিষপান করেন। তবে টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বর্তমানে দু’জন শঙ্কামুক্ত।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালোবেসে বিয়ে, মেনে না নেয়ায় ফেসবুক লাইভে বিষপান

আপডেট সময় ০৮:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২