ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

মেয়ে ধর্ষণের শিকার শুনেই বাবার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

অনেক সম্পদ নেই। তবে আছে সম্মান।

এলাকায় সবাই সামাজিকভাবে সমীহ করেন তাকে। কিন্তু মেয়ের জীবনে ঘটেছে ‘অঘটন’। মেয়ে নিজেই এসে জানিয়েছে এক প্রতারকের সঙ্গে সম্পর্ক করে ধর্ষণের শিকার হয়েছে। এ কথা শুনেই চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবা। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তাকে।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়। আজ সোমবার বাবাকে দাফন শেষে প্রতারক প্রেমিক বাবু মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরী।

অভিযোগপত্রে কিশোরী উল্লেখ করে, সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। মোবাইলে উপজেলার বাবু মিয়া (২২) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ঈদুল ফিতরের ছুটিতে সে বাড়িতে এলে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক আত্মীয়র বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বাবু। এরপর তাকে দ্রুত বিয়ের আশ্বাস দেন অভিযুক্ত প্রেমিক। এবার ঈদে বাড়িতে এসে বাবুর সঙ্গে দেখা করতে চাইলে তার ফোন বন্ধ পায় কিশোরী। এলাকা থেকেও তিনি লাপাত্তা। পরে সে বুঝতে পারে প্রতারণার মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি রবিবার রাতে পরিবারের সদস্যদের জানায় কিশোরী। শুনেই চিৎকার দিয়ে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘গরিব হলেও কিশোরীর বাবা ছিলেন সামাজিকভাবে একজন সজ্জন মানুষ। নিজের মেয়ের এমন দুরবস্থা জানতে পেরে সহ্য করতে পারেননি। অভিযুক্তের সঠিক বিচার হওয়া প্রয়োজন। ’

আঠারবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ মোল্লা মোজাহিদুর রহমান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে দেখা যায় কিশোরীর বাবা মারা গেছেন। তখন লোকজন বলছিল, মেয়ে ধর্ষণের শিকার হয়েছে―বিষয়টি জানতে পেরেই লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভুক্তভোগী কিশোরী লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

মেয়ে ধর্ষণের শিকার শুনেই বাবার মৃত্যু

আপডেট সময় ০৮:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২