ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার

২ দিন পর আখাউড়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থরবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ ও চতুর্থ ধাপের আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে স্থলবন্দরের দুদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে বড়দিন এবং ইউপি নির্বাচন কেন্দ্র করে শনি ও রোববার সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।

সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষ্যে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

২ দিন পর আখাউড়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক

আপডেট সময় ০৫:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১