ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বরেকর্ডের কাছে শোয়েব মালিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

হাম্বানতোতায় অনুষ্ঠিত লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) এবারের আসরের ফাইনালে গলে গ্ল্যাডিয়েটরসকে ২৩ রানে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতেছে জাফনা কিংস। তিনবারই এই দলের হয়ে খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আর দলের হয়ে এবারের শিরোপা জিতে বিশ্বরেকর্ডের খুব কাছে চলে গিয়েছেন তিনি।

বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর দখলে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে সিপিএলে কাইরন পোলার্ডের রেকর্ডে ভাগ বসানোর পর আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ছাড়িয়ে গেছেন স্বদেশীকেও।

তবে এবার লঙ্কান প্রিমিয়ার লিগ জিতে ব্রাভো এবং পোলার্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন শোয়েব মালিক। জাফনা কিংসের হয়ে টানা তৃতীয় ট্রফি জেতার মাধ্যমে টি-টোয়েন্টিতে ১৪টি শিরোপা জিততে সক্ষম হলেন তিনি।

উল্লেখ্য, এলপিএলের ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে শোয়েব মালিকের জাফনা কিংস। রান তাড়া করতে নেমে ১৭৮ রানে থামে গলের ইনিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

বিশ্বরেকর্ডের কাছে শোয়েব মালিক

আপডেট সময় ০৭:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১