ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নিজেই নিজেকে বিয়ে করলেন লরা মেসি!

অাকাশ নিউজ ডেস্ক:

বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, খাওয়া-দাওয়া কোনো কিছুরই কমতি ছিল না। অতিথি হিসেবে বিয়েতে যোগ দিয়েছিলেন ৭০ জন অতিথিও। বিয়ের জন্য অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল তিন স্তরের কেক। কিন্তু সব কিছু থাকার মধ্যে ছিল না শুধু বিয়ের বর!

বর না থাকলে কী হবে, বিয়ে থেমে থাকেনি। বলছিলাম ইতালির বাসিন্দা লরা মেসির কথা। ৪০ বছর বয়সী ঐ নারী বিয়ের জন্য কোনো বর খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী-ই বেশ ঘটা করে সেরে ফেললেন বিয়ে।

নিজেই নিজেকে বিয়ে করা প্রসঙ্গে লরা বলেন, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিত নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব। মূলত ১২টি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুই বছর আগেই তার মধ্যে নিজেই নিজেকে বিয়ে করার (সোলোগামিতা) সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমি আমার বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনেও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করব। নিজেই নিজেকে বিয়ে করার প্রবণতা ইদানীং উত্তর আমেরিকাতেও বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ’আই ম্যারিড মি’ (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এই ধরনের বিয়ের সামগ্রী বেশ ভালোভাবেই বিকোচ্ছে। বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নিজেই নিজেকে বিয়ে করলেন লরা মেসি!

আপডেট সময় ১১:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭