ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিজয় র‌্যালি নিয়ে নেতাকর্মীদের কড়া নির্দেশনা বিএনপির!

আকাশ জাতীয় ডেস্ক:

অন্যান্য বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। বিজয়ের সুবর্ণজয়ন্তী হওয়ায় এবার সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন র‌্যালি করতে নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি দেখাতে চায় দলটি।

রবিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে র‌্যালিটি শুরু হবে। তবে অন্য কর্মসূচির মতো বিজয় র‌্যালি পালনে প্রশাসনের পক্ষ থেকে সীমারেখা দেওয়া হতে পারে দলটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। সেজন্য নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের নয়াপল্টনে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নানা রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নিতে নেতাকর্মীরাও প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, র‌্যালিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ সিনিয়র নেতারাও র‌্যালিতে অংশ নেবেন।

এর আগে গত শনিবার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিজয় র‌্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের একটার মধ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন।

জানা গেছে, সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে সব ইউনিটের নেতাকর্মীদের বলা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মীদের র‌্যালিতে অংশ নেওয়ার সম্ভাবনা আছে।

এদিকে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির যাতে তৈরি না হয় সেজন্য নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিজয় র‌্যালি নিয়ে নেতাকর্মীদের কড়া নির্দেশনা বিএনপির!

আপডেট সময় ১২:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১