ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সুবর্ণজয়ন্তীতে ওসমানী, জিয়া, তাজউদ্দিনের নাম উচ্চারণ করেনি সরকার : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে সরকার, কিন্তু সেই অনুষ্ঠানের কোথাও তারা জেনারেল এম এ জি ওসমানীর নাম উচ্চারণ করেনি, জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেনি, তাজউদ্দিন আহমদের নাম উচ্চারণ করেনি।’

আজ শনিবার বিকালে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‌‘আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়, তারা নতুন প্রজন্মের সামনে একটা ভ্রান্ত-মিথ্যা ইতিহাস তুলে ধরছে।’

তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, মুক্ত বাংলাদেশ দেখব, আমার কথাগুলো বলতে পারব, যারা লিখতে চায় লিখতে পারবে, দারিদ্র্য দুর হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।’

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নির্বাচন দিতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। তখন নির্বাচন হবে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরে যুদ্ধের সময় যেন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, সব রাজনৈতিক দল এক হয়েছিল, তেমনিভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’

খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভালো চিকিৎসার জন্য ডাক্তাররা দেশের বাইরে যেতে বলছেন, তাকে যেতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে বড় বেদনার কী থাকতে পারে’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুবর্ণজয়ন্তীতে ওসমানী, জিয়া, তাজউদ্দিনের নাম উচ্চারণ করেনি সরকার : ফখরুল

আপডেট সময় ০৯:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১