ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আপস করলে আজ প্রধানমন্ত্রী থাকতেন খালেদা জিয়া: দুদু

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সঙ্গে আপস করলে অন্যায়ভাবে কারাবন্দি খালেদা জিয়া আজ প্রধানমন্ত্রী থাকতেন।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কবীর মুরাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা আপসহীন নেত্রী বলি। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি আজকে কারাগারের মধ্যে আছেন। দীর্ঘ প্রায় তিনটি বছর তাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে এ সরকার। তিনি (খালেদা জিয়া) জেনারেল মঈন উদ্দীনের সঙ্গে আপস করলে এখন প্রধানমন্ত্রী থাকতেন। খালেদা জিয়া বলেছিলেন ওরা (মঈন-ফখরুদ্দীন) আমার কাছেও এসেছিল। তারা যে অন্যায় করেছিল সংবিধানকে পদদলিত করে ১/১১ সৃষ্টি করেছিল তাদের সঙ্গে খালেদা জিয়া আপস করতে রাজি হননি।

মুজিববর্ষের অনুষ্ঠানে মুজিব বানানের ভুল ও শপথবাক্য পাঠের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, কী অদ্ভুত বিষয় সেই অনুষ্ঠানে মুজিববর্ষ বানান ভুল লেখা হয়েছে কিন্তু কেন ভুল হয়েছে তার কোনও যৌক্তিক কারণ বলা হয়নি। তার সামনে দাঁড়িয়ে আমাদের নিশিরাতের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথবাক্য পাঠ করেছেন। যেখানে নামই ঠিক নেই সেখানে কী শপথ ঠিক আছে? অশুদ্ধ বানানে শপথ কী শুদ্ধ হয়? সেজন্য অনেকেই বলেছেন যিনি নিজেই বৈধ না তার নিজেরই শপথ ঠিক নেই তাহলে অন্যের শপথ তিনি কীভাবে পাঠ করান?

কবির মুরাদের স্মৃতি স্মরণ করে দুদু বলেন, খালেদা জিয়া যখন যেটা করেছেন সেটারই স্বপক্ষে ছিলেন কবির মুরাদ। কোনো অবস্থাতেই তিনি বাইরে যাননি। যার কারণে অনেক সময় তার ওপর নির্যাতন নেমে এসেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

আপস করলে আজ প্রধানমন্ত্রী থাকতেন খালেদা জিয়া: দুদু

আপডেট সময় ০৫:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১