ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কিশোর গ্যাং লিডার শাকিল আটক, অশ্লীল ভিডিও উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত শাকিল (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের অশ্লীল ভিডিও এবং ছবি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ইয়াছিন আরাফাত শাকিল কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে। সে কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বুধবার রাত ২টার দিকে কাদিরপুর ইউপির ঘাটলা গ্রামের লন্ডন মার্কেটের পশ্চিম পাশের ব্রিজের ওপর অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শাকিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইলে থাকা বিভিন্ন মেয়ের নামের ফ্লোডারে থাকা অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শাকিল মেয়েদের বিভিন্ন লোভ দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের জন্য সু-কৌশলে তাদের অশ্লীল ভিডিও-ছবি ধারণ করে। পুলিশ পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কিশোর গ্যাং লিডার শাকিল আটক, অশ্লীল ভিডিও উদ্ধার

আপডেট সময় ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১