ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বৌমা, শাশুড়ি খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেমিকের সঙ্গে পুত্রবধূর ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ফেলায় শ্বাসরোধ করে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে গৃহবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে। নিহত মহিলার নাম- মালতী সাউ (৫২)। উত্তর ২৪ পরগনার শ্যামনগর ডানবার কটন মিল কুলি লাইন এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ইতোমধ্যেই প্রেমিক সুভাষ হেলাকে আটক করেছে পুলিশ। গৃহবধূ সুতপা সাউয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অষ্টমীর রাত। উৎসবের মেজাজ সর্বত্র। বাড়ি ছিলেন না সুতপার স্বামী। সেই সুযোগে সুভাষ তাদের বাড়িতে আসে। সুভাষ এবং সুতপাকে তার শাশুড়ি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এলাকাবাসীদের বক্তব্য এমনই।

তাদের অভিযোগ, স্বামীর অবর্তমানে সুতপার সঙ্গে প্রায়ই দেখা করতে আসত সুভাষ। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সুভাষের সঙ্গে ওই গৃহবধূকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণেই মালতীদেবীকে খুন করা হতে পারে বলে অনুমান স্থানীয়দের।

গতকাল রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মালতীর দেহ। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করছে নোয়াপাড়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বৌমা, শাশুড়ি খুন

আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭