ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রুট-মালানদের শতভাগ মাঠ ফি জরিমানা করলো আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

অ্যাশেজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের হারের পর আবারও খারাপ খবর শুনতে হলো ইংল্যান্ড ক্রিকেট দলকে। মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা গুণতে হলো জো রুটদের। এছাড়া ম্যাচ সেরা ট্রেভিস হেডকেও জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি(আইসিসি)।

ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল তারা। আইসিসির নিয়মে বলা আছে, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং সেই হিসেবে এখন ১০০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে ইংলিশদের। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ৫ পয়েন্ট বাতিল করা হয়েছে।

ইংল্যান্ড দলের পাশাপাশি জরিমানা গুণতে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেডকেও। ব্রিসবেন টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। টেস্ট চ‍্যাম্পিয়নশিপে মন্থর ওভার রেটের জন‍্য সব মিলিয়ে ৭ পয়েন্ট হারিয়েছ ইংল‍্যান্ড। নয় পয়েন্ট নিয়ে দলটি আছে সাত নম্বরে।

অ্যাশেজে সিরিজে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে তারা পিছিয়ে ১-০ ব্যবধানে। আগামী বৃহস্পতিবার অ্যাডিলেইডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রুট-মালানদের শতভাগ মাঠ ফি জরিমানা করলো আইসিসি

আপডেট সময় ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১