ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে চুক্তি সেরে ফেললেন ধোনি-রোহিত

আকাশ স্পোর্টস ডেস্ক:

পরের আইপিএলের জন্য এরইমধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ৮ ফ্র্যাঞ্চাইজি। ধরে রাখা ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

সবার আগে নিজ নিজ দলের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা।
ধোনির নতুন চুক্তিতে সাক্ষর করার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে রোহিত শর্মা নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তি সাক্ষরের ভিডিও।

মুম্বাই রোহিত শর্মা ছাড়াও ধরে রেখেছে আরও দুই ভারতীয় ক্রিকেটারকে। জসপ্রীত বুমরাহর সঙ্গে সেই তালিকায় আছেন সূর্যকুমার যাদব। পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে কায়রন পোলার্ডকে রেখে দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

অন্যদিকে ধোনির পাশাপাশি চেন্নাই ধরে রেখেছে রবীন্দ্র জাদেজা, মঈন আলী আর রুতুরাজ গায়কোয়াড়কে। ধোনিকে ধরে রাখলেও চেন্নাইয়ের প্রথম পছন্দের ক্রিকেটার হলেন জাদেজা। যিনি ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএলে চুক্তি সেরে ফেললেন ধোনি-রোহিত

আপডেট সময় ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১