ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী

সেরা বিশে মুশফিক, এগোলেন লিটনও

আকাশ স্পোর্টস ডেস্ক:

আলোচনা, সমালোচনা এবং জল্পনা— বিশ্বকাপে ব্যর্থতার পর এই তিন বিভাগে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসই বুঝি ছিলেন সবার ওপরে। খারাপ ফর্মের কারণে উভয়েই বাদ পড়েছিলেন টি-টোয়েন্টি সিরিজ থেকেও। তবে রঙিন পোশাক ছেড়ে সাদা পোশাকে এসে বদলে গেছেন দুজন। লিটন-মুশফিক জুটিতেই বড় স্কোর নিশ্চিত হয়। লিড পাওয়ার পর অবশ্য তারাই আশা দেখাচ্ছিলেন বাংলাদেশকে। যদিও টপ অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানের কাছে বড় হার সঙ্গী হয়েছে কিন্তু ব্যাক্তিগত সাফল্যে এগিয়েছেন মুশফিক-লিটন দুজনেই।

ভারত-নিউজিল্যান্ড, শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই বড় একটি লাফ দিয়েছেন মুশফিক। ব্যাটিং র‌্যাংকিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাসও। বোলারদের তালিকায় সাত উইকেট নেওয়া শাহিন আফ্রিদি এগিয়েছেন তিন ধাপ।

প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন এগিয়েছেন ২৪ ধাপ আর মুশফিক অবস্থান ১৯ নম্বরে। সাগরিকায় দুর্দান্ত ছিলেন লিটন কুমার দাস। সাগরিকায় প্রথম ইনিংসে মেডেন টেস্ট শতকের (১১৪ রান) পর দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে খেলেছিলেন অর্ধশতক (৫৯ রান) ছাড়ানো লড়াকু ইনিংস। আর মুশফিক লিটনের সঙ্গে রেকর্ড পার্টনারশিপে করেছিলেন ৯১ রান। পরের ইনিংসে হাসান আলির বলে বোল্ড হয়ে ফেরার আগে করেছিলেন ১৬ রান। তাতেই ৩ ধাপ এগিয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন টাইগারদের ডিপেন্ডএবল ব্যাটসম্যান।

প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটাসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম। তিন ধাপ এগিয়ে তার অবস্থান ২৩ নম্বরে। এদিকে ৭ উইকেট নেয়া হাসান আলী ৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। দুর্দান্ত বোলিংয়ে তিন ধাপ এগিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদিও। বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। এ তালিকায় সাকিবের অবস্থান পাঁচে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

সেরা বিশে মুশফিক, এগোলেন লিটনও

আপডেট সময় ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১