ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

স্ত্রীকে তালাক দিয়েও শারীরিক সম্পর্ক; ধর্ষণ মামলায় যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

শেরপুরে তালাকের পরও তা গোপন রেখে দীর্ঘ ১৯ মাস তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে ধর্ষণের মামলায় শাহ আলী (৪৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান অভিযুক্ত শাহ আলীর অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান। শাহ আলী শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামে কৃষক পরিবারের মেয়েকে বিয়ে করেন শাহ আলী। ঘর-সংসারের এক পর্যায়ে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার দরুন শাহ আলী ২০১২ সালের ১৩ মে স্ত্রীকে তালাক দেন। কিন্তু সেই তালাকের বিষয়টি গোপন রেখে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যান শাহ আলী।

পরে বিষয়টি অবগত হয়ে ওই গৃহবধূ ২০১৫ সালের ২৫ জানুয়ারি শাহ আলী এবং তার মা-বাবাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুন ৪ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানা পুলিশ। সেই থেকে শাহ আলী পলাতক আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীকে তালাক দিয়েও শারীরিক সম্পর্ক; ধর্ষণ মামলায় যাবজ্জীবন

আপডেট সময় ০৬:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১