ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাজেট বাড়ানো হলে আমাদের নাটকের মান আরও বাড়বে’ : আহসান হাবিব নাসিম

অাকাশ বিনোদন ডেস্ক:
অভিনেতা আহসান হাবিব নাসিম। এছাড়া তিনি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। তার বর্তমান ব্যস্ততা চলছে শিল্পী সংঘকে ঘিরেই। এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘এখন নতুন শিল্পীদের ইন্টারভিউ নিচ্ছি। তাদের বাছাই প্রক্রিয়া চলছে। এছাড়া সম্প্রতি আমরা একটি চুক্তিপত্র করেছি। এই চুক্তিপত্রে সাইন করা ছাড়া কেউ অভিনয় করতে পারবে না।’
চুক্তিপত্রের বিষয়টি নিয়ে গত ৭ জুলাই পরিচালক ও প্রযোজকদের সাথে চুক্তিবদ্ধ হয় শিল্পী সংঘ। এই চুক্তিপত্রের মাধ্যমে নাট্যাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই শিল্পী সংঘের এই উদ্যোগ। চুক্তিপত্রে উল্লেখ করা হয়, অভিনয়শিল্পীরা সকাল ১০টা থেকে রাত ১০টার বাইরে কাজ করতে পারবে না। নিয়ম ভাঙলে তাদের প্রতিহত করা হবে।
এ প্রসঙ্গে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক সময় দেখা যায় শিল্পীরা পরিচালকের শিডিউল ফেঁসে দেয়। শুধু তাই নয়, পরিচালকদেরও এই কাজটি করতে দেখা যায়। এছাড়া অনেক সময় দেখা যায় পরিচালক, অভিনয়শিল্পীরা নাটকের কাজ শেষ করার পরও প্রযোজক তাদের পারিশ্রমিক আটকে রাখে। এসব সমস্যাগুলোর সমাধান করতেই এই চুক্তিপত্র। তাই এই চুক্তিপত্রটি আমাদের সকলেরই দরকার। শিল্পী সংঘের আরও বেশকিছু পরিকল্পনা রয়েছে। দেশীয় নাটককে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শিগগিরই অভিনয়শিল্পীদের জন্য একটি কোর্ষ চালু করবে সংগঠনটি। এছাড়া একটি শিল্পী কল্যাণ তহবিলও করার কথা রয়েছে। অন্যদিকে, বর্তমান নাটকের বাজেট সমস্যা নিয়েও একটি চুক্তিপত্র করবে শিল্পী সংঘ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবসময়ই আমাদের নাটক ভালো খারাপ মিলিয়ে ছিল। নাটকের বাজেট বাড়ানো হলে আমাদের নাটকের মান আরও বাড়বে। তাই আমরা সবাই মিলে টিভি চ্যানেল কর্তৃপক্ষের সাথে বসবো। বাজেট ছাড়াও নাটকের মধ্যে বিজ্ঞাপন দেখানোর হারটা কমানো নিয়েও কথা বলবো। সব তো আর একসাথে করা সম্ভব না। আস্তে আস্তে সব হবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বাজেট বাড়ানো হলে আমাদের নাটকের মান আরও বাড়বে’ : আহসান হাবিব নাসিম

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭