ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি জাদুতে পিএসজির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি। অবশেষে খরা কাটলো তার।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম লিগ গোলে জয় পেল ফরাসি জায়ান্টরাও। ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে প্যারিসিয়ানরা।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা। ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে।

১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা। ম্যাচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ। ৮৭তম মিনিটে মেসি গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি জাদুতে পিএসজির জয়

আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১